| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় উড়োজাহাজ বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ১১:০৭:৪৫:পূর্বাহ্ন  |  ১৬৪৭৪৮৫ বার পঠিত
উত্তরায় উড়োজাহাজ বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় হতাহতের ঘটনায় তথ্য আদান-প্রদানের সুবিধায় হটলাইন চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হটলাইন নম্বর হল-০১৯৪৯০৪৩৬৯৭।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছে। আহত ও দগ্ধ  হয়েছে দু’শোর কাছাকাছি। 

 এর আগে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, সোমবার বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে ১৬৪ জন আহত হয়েছে। 

আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও আহতদের নেওয়া হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪