| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আহতদের মধ্যে বড় অংশের মৃত্যু ঝুঁকি রয়েছে : ডা. সায়েদুর রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ১১:৪৭:২৫:পূর্বাহ্ন  |  ১৬৯৯৭৬৯ বার পঠিত
আহতদের মধ্যে বড় অংশের মৃত্যু ঝুঁকি রয়েছে : ডা. সায়েদুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে বড়সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে। সোমবার (২১ জুলাই) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘আসলে বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, তবে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। ঘটনা ঘটার পর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জনের মতো দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। 

উদ্ধার কাজে যোগ দেওয়া এক স্বেচ্ছাসেবক বলেন, ‘ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট, উত্তরা কুয়েত মৈত্রী মেডিক্যাল ও উত্তরা মেডিক্যালে রোগী নিয়ে যাওয়া হচ্ছে সেখানে।’

আহত দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ, মনসুর আলী মেডিক্যাল কলেজ নেওয়া হয়েছে। এসব আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।

এদিকে, আহতদের চিকিৎসাসেবার কথা বিবেচনা করে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ এবং মনসুর আলী মেডিক্যাল কলেজ জরুরি বার্তা প্রদান করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪