| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ০৫:২১:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৯৫২৫২ বার পঠিত
চাঁদপুরে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চাঁদপুরে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সোমার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো. শাহাজাহান গাজী (৫০) ও মো. ইউসুফ জোয়াদ্দারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪ হাজার ১১০টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং তিনটি মোবাইল ফোন।

এদিকে একই রাত দেড়টার দিকে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরচন্না এলাকা থেকে মাদক কারবারি মো. নাজিমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪