রিপোর্টার্স২৪ ডেস্ক :
রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের পরপরই শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়, সেখানে পয়োজন হয় প্রচুর রক্তের। সেই রক্ত দিতে ছুটেও এসেছেন অনেক মানুষ। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তৃতীয় লিঙ্গের কয়েকজন রক্ত দিতে আসার ঘটনা।
এবার তৃতীয় লিঙ্গের মানুষেরা ঢাকার বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে জড়ো হয়েছেন। তারা রক্ত দিতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলছেন, আমরা খবর শুনেছি আমাদের বাচ্চারা আহত হয়েছে, তাদের প্রচুর রক্ত দরকার। বাচ্চারা কষ্ট পাচ্ছে। এসব শুনে আমরা ছুটে এসেছি, আমাদের রক্ত নেওয়ার ব্যবস্থা করেন। আমরা রক্ত দিব।
আরেকজন বলছেন, আমরা গতকালই শুনেছি। গতকাল আসতে চেয়েছিলাম কিন্তু গতকাল নাকি রক্ত লাগবে না, তাই আজ চলে এসেছি। আমরা কুড়িল বিশ্বরোডের কাছে থাকি।