| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ০৯:২২:৩৫:পূর্বাহ্ন  |  ১৭২৫৩৯০ বার পঠিত
বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বায়তুল মুকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দোয়ায় নিহতদের রূহের মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

দেশের সকল মসজিদেও একইভাবে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ কর্মসূচি যথাযথভাবে পালন করতে গতকাল দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪