| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই অভ্যুত্থানে আহতের আত্মহত্যার চেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯০৮৮২৬ বার পঠিত
জুলাই অভ্যুত্থানে আহতের আত্মহত্যার চেষ্টা
ছবির ক্যাপশন: জুলাই অভ্যুত্থানে আহতের আত্মহত্যার চেষ্টা

উত্তম কুমার, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ রেজাউল (২৫) নামের এক যুবক পরিবারের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (০৮মে) উপজেলার ওলিপুরা বাজার মসজিদ সংলগ্ন পরিত্যক্ত গাছের ওপরে অচেতন অবস্থায় পরে ছিলেন তিনি৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷ প্রথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। রেজাউলের পকেট থেকে একটি ইদুর মারার ওষুধ উদ্ধার করা হয়েছে।

২১জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। গত সপ্তাহে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার শরীর থেকে একাধিক ছররা গুলি বের করা হয়। আর্থিক অনটন সংক্রান্ত বিষয় নিয়ে মা-বাবার ওপরে অভিমান করে বিষপান করেছেন বলে স্বীকার করেছেন ভুক্তভোগী। প্রসঙ্গত, ৪ এপ্রিল আহত রেজাউলের আপন ছোট ভাই রিদয় ইসলাম (১৯) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন৷ 



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪