| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৭৭৯৭ বার পঠিত
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কল্যাণপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) বিকেলে কল্যাণপুরের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (৩৫) ও মো. শাহাবুদ্দিন (২৮)। তাদের কাছ থেকে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুইটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে থানার একটি টহল দলের ডিউটি চলাকালীন গোপন সংবাদে জানতে পারে ডাকাতদলের সদস্যরা কল্যাণপুর রেডিও কলোনি এলাকায় একটি পরিত্যক্ত টিনের দোকানঘরের মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।


এমন তথ্যের ভিত্তিতে টহল দলটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. মাসুদ রানা ও মো. শাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা  করা হয়।


তিনি বলেন, গ্রেপ্তার মো. মাসুদ রানা ও মো. শাহাবুদ্দিন সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো বলেও জানানো হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪