| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে গ্রামের বাড়িতে অষ্টম শ্রেণির তাসনিমের জানাজা সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৬:৫১:০০:পূর্বাহ্ন  |  ১৪৭৭১৪৪ বার পঠিত
মেহেরপুরে গ্রামের বাড়িতে অষ্টম শ্রেণির তাসনিমের জানাজা সম্পন্ন
ছবির ক্যাপশন: মেহেরপুরে গ্রামের বাড়িতে অষ্টম শ্রেণির তাসনিমের জানাজা সম্পন্ন

মেহেরপুর প্রতিনিধি :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিমের জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছী গ্রামের মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিম (১৩)। সে মা বিউটি আক্তারের সঙ্গে রাজধানীর উত্তরা ১৮ নম্বরে বসবাস করত। মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ হয় মাহিয়া তাসনিম। 

মাহিয়া তাসনিমেরর নানা নজরুল ইসলাম বলেন, শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায় তার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে। পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ প্রথমে নেওয়া হয় চুয়াডাঙ্গা জেলায় তাদের নিজ বাড়ি কুড়ালগাছি গ্রামে। এরপর শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার নানার বাড়িতে। সেখানে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাহিয়া তাসনিমের এমন অকাল মৃত্যুতে কুড়ালগাছি ও জয়পুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪