| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে তিন মাসে ২০০০ মানুষের ইসলাম গ্রহণ

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৯:১৮:৫০:পূর্বাহ্ন  |  ১৪৭৮৭৮১ বার পঠিত
দুবাইয়ে তিন মাসে ২০০০ মানুষের ইসলাম গ্রহণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে বিশ্বের ৯৮টি ভিন্ন সাংস্কৃতিক পটভূমির ২০০০-এরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এছাড়াও, মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ৬৩টি সংস্কৃতির অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ৮০১ জন পুরুষ ও নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। 

পাশাপাশি সদ্য ইসলাম গ্রহণ করা ২৫১ জন নতুন মুসলিমকে পুনর্বাসন ও সহায়তামূলক কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, যেন তারা একটি নিরাপদ, আন্তরিক ও শিক্ষামূলক পরিবেশে ইসলামের জ্ঞান অর্জন করতে পারেন এবং নতুন জীবনের পথে দৃঢ় পদক্ষেপ নিতে পারেন। শিক্ষাগত দিক থেকে, মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ইসলামি নীতিমালা, আরবি ভাষা শিক্ষা এবং পবিত্র কোরআন তেলাওয়াত ও তা বোঝার ওপর ৫৪টি জ্ঞানভিত্তিক অধিবেশনের আয়োজন করেছে। এ ছাড়াও, ‘আমরা তার ডাকে সাড়া দিয়েছি’ শীর্ষক শিক্ষা কর্মসূচির আওতায় মোট ২৭৩টি পাঠদান সেশন পরিচালিত হয়। 

কেন্দ্রের পরিচালক জসিম খাজরাজি বলেন, এই কেন্দ্র শুধু একটি শিক্ষাকেন্দ্র নয় বরং এটি একটি জ্ঞানবৃক্ষ, যা সংযুক্ত আরব আমিরাতের মূলনীতির ওপর দাঁড়িয়ে সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার মহত মূল্যবোধকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এই প্রচেষ্টা শুধু ইসলামী শিক্ষার প্রচারেই নয়, বরং বিশ্বব্যাপী মুসলিম সভ্যতার বিকাশেও এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪