| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৫২৬৫ বার পঠিত
টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইল প্রতিনিধি : 

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে।

মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪