| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও এক মামলা

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬৬৫৯১০ বার পঠিত
রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও এক মামলা
ছবির ক্যাপশন: রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও এক মামলা

রংপুর প্রতিনিধি :

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে প্রধান আসামিসহ ৭১ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো.হারুন অর রশীদ বাদী হয়ে রংপুর তাজহাট থানায়মামলা দায়ের করেন। 

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত বছর ১১, ১৫ ও ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও চিহ্নিত  সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় তারা লাঠিসোঁটা, লোহাররড, ছোড়া, বেকিরামদা, কিরিচ, ইটপাটকেল, হাতবোমা, আগ্নেয়াস্ত্র, পিস্তলসহ নানা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এছাড়াও পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে ছররা গুলি টিয়ার গ্যাস ছুঁড়ে এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ শহিদ হন ও অনেক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে আবেদন করা হয়। 

আসামিদের মধ্যে রয়েছে ১৩ জন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ২ জন শিক্ষক, ৩৬ জন ছাত্রলীগ নেতাকর্মী, ৮ জন পুলিশ ও ১২ জন স্থানীয় আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মী। 

এ ব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থাও নিয়েছে বিশ্ববিদ্যালয়। 

পুলিশ বলছে, জুলাই বিপ্লবের হামলায় জড়িতদের বিরুদ্ধে তাজহাট থানায় বেরোবি প্রশাসনের বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪