| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৬৬২৭ বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

এই সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা  ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস তাগিদ দেন। 

তিনি প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। 

দেড় ঘণ্টাব্যাপী এই সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি ও সড়ক যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪