| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৬:২১:৪৫:পূর্বাহ্ন  |  ১৪৫৬৪৪০ বার পঠিত
কোটচাঁদপুরে মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা
ছবির ক্যাপশন: ঝিনাইদহের কোটচাঁদপুর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

‘প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই’—এমন স্লোগান লিখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় ১১টি কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও দুই শতাধিক শিক্ষার্থী।

আয়োজকরা জানান, ২০০৯ সাল থেকে সরকারি বিদ্যালয়ের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে আসছিলেন। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষায় সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

তবে সরকারের সাম্প্রতিক নির্দেশনায় দুই বছর বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর ঘোষণা দেওয়া হলেও এবার বাদ রাখা হয়েছে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

এই সিদ্ধান্তকে ‘অবিচার ও বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে আয়োজকরা মানববন্ধনে বলেন, “সব শিক্ষার্থীর

**অধিকার সমান হওয়া উচিত—শুধু সরকারি প্রতিষ্ঠানের জন্য বৃত্তি নয়, আমাদের শিক্ষার্থীরাও মেধাবী। তাদের বাদ দেওয়া মানে অযোগ্য বলে ভাবা।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তরিকুল বাসার খন্দকার।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষকরা জানান, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। তা না হলে সার্বিক শিক্ষাক্ষেত্রে অসাম্য তৈরি হবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪