| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে মাতলামির অভিযোগে আটক ২

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৪১৮৪ বার পঠিত
হাসপাতালে মাতলামির অভিযোগে আটক ২
ছবির ক্যাপশন: নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে মাতলামি, আটক ২

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের মো. নাহিদ এবং শিবচর পৌর এলাকার কেরানীবাট এলাকার অপু মিয়া।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাহিদ ও অপু দীর্ঘদিন ধরে নির্মাণাধীন হাসপাতালের চতুর্থ তলায় নিয়মিত মাদক সেবন করে আসছিল এবং হাসপাতালে সামনে মাতলামি করছিল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে, বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪