| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ০৬:১০:৩০:পূর্বাহ্ন  |  ১৪৯৮২৭২ বার পঠিত
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১২-এর অভিযানে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ জানায়, ১ আগস্ট দুপুর ১টার দিকে সদর থানার রায়পুর (১নং মিলগেট) এলাকার জয় গুরু কফি হাউজের সামনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষীপুর এলাকার মো. নবাব চৌধুরী (২৫) এবং মোবারকপুর এলাকার মো. সেলিম রেজা (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ অন্যান্য এলাকায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‌্যাব-১২ দৃঢ় প্রতিজ্ঞ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪