| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেল জব্দ করায় থানায় ছাত্রদলের হামলা, গ্রেপ্তার ৯

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৩৮৯৭ বার পঠিত
মোটরসাইকেল জব্দ করায় থানায় ছাত্রদলের হামলা, গ্রেপ্তার ৯
ছবির ক্যাপশন: মোটরসাইকেল জব্দ করায় থানায় ছাত্রদলের হামলা, গ্রেপ্তার ৯

শরীয়তপুর প্রতিনিধি : 

শরীয়তপুরে মোটরসাইকেল জব্দ করাকে কেন্দ্র করে নড়িয়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে মামলা করেছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) দুপুর পৌনে ১টার দিকে শরীয়পুরের নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় জব্দ করে নিয়ে আসে পুলিশ সদস্যরা। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে বৃহস্পতিবার রাতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ বেশ কয়েকজন। এ সময় তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলগুলো দিতে অপারগতা প্রকাশ করে পুলিশ। এতেই ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিয়ে থানা চত্বরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। এসময় বাধা দিতে এলে তাদের হামলায় বিল্লাল হোসেন নামের পুলিশের এক কন্সটেবল আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, কিছু দুষ্কৃতিকারী থানায় ইটপাটকেল ছুঁড়ে হামলা করে। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া জানালার থাই গ্লাসসহ স্থাপনায় ক্ষতি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পাশাপাশি বেশ কয়েকজন গ্রেপ্তার করেছি। অপরাধীরা যে দলের হোক না কেন তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ বলে তিনি জানান

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪