| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮২৬৬৪ বার পঠিত
কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার
ছবির ক্যাপশন: উদ্ধার ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। ইনসেটে বালতিতে রাখা ককটেল।

শরিয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরায় সাবেক চেয়ারম্যানের কলা বাগানে পরিত্যক্ত অবস্থায় ২২টি ককটেল বোমা উদ্ধার করে জাজিরা থানা পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার বিকেনগর ইউনিয়নের টুমচর গ্রামের একটি খোলা মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদারের বাড়ির পাশের কলা বাগানে দুটি বালতির ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

পরে আজ শুক্রবার সকালে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বালতি দুটিতে রাখা মোট ২২টি ককটেল বোমা উদ্ধার করে এবং সেগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

ঘটনার বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ  বলেন, আমরা বিকেনগরের টুমচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২টি ককটেল বোমা উদ্ধার করেছি। বোমাগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪