| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় ছাত্র-জনতার ‘ব্লকেড’ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮২৬৩৭ বার পঠিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় ছাত্র-জনতার ‘ব্লকেড’ কর্মসূচি
ছবির ক্যাপশন: আ.লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় ছাত্র-জনতার ‘ব্লকেড’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : 

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুরে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যান ব্যান’সহ নানা স্লোগান দেন কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতা।

ব্লকেড কর্মসূচিতে বক্তারা বলেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন দীর্ঘ ১৬ বছর ছাত্র-জনতার ওপরে অন্যায়-অত্যাচার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের এই বাংলায় থাকার অধিকার শেষ হয়ে গেছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, আওয়ামী লীগকে কখনো মনে হয়নি এটা বাংলাদেশের কোনো দল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছি আর উঠে যাব না, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ না হয়। তাদের এই দেশে আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪