| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ০৩:১০:৪০:পূর্বাহ্ন  |  ১৪৫০৩২৬ বার পঠিত
প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
ছবির ক্যাপশন: প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুর গামী একটি মাইক্রোবাস ছাদে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ওমান প্রবাসী বাহার উদ্দিন নামে এক ব্যক্তিকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে আমরা ধারণা করছি। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। আমরা খবর পাওয়ার আগেই স্থানীয়রা তাদের জীবিত ভেবে নিজেদের উদ্যোগেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।’

এ সময় তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত মরদেহগুলোর সন্ধান করছি। দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রেখেছে হাইওয়ে পুলিশ।’


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪