| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারের সহযোগিতায় আবদুল হামিদ দেশত্যাগ করেছে : খায়ের ভূঁইয়া

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮২৫৪৪ বার পঠিত
সরকারের সহযোগিতায় আবদুল হামিদ দেশত্যাগ করেছে : খায়ের ভূঁইয়া
ছবির ক্যাপশন: সরকারের সহযোগিতায় আবদুল হামিদ দেশত্যাগ করেছে : খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সাবেক অবৈধ রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেছে, এর দায় সরকার এড়াতে পারে না। উনি দেশ থেকে পালিয়েছেন বিমানবন্দরের মাধ্যমে। সরকারের যদি প্রত্যক্ষ সহযোগিতা না থাকে তাহলে উনি দেশত্যাগ করতে পারে না। ইতিপূর্বে আমরা শুনেছি অনেক লোক সরকারের হেফাজতে ছিলো। কিন্তু পরে তাদের আর খোঁজ খবর পাই নি। ভারত সহ বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখা যাচ্ছে। সরকারের মধ্যে ভুত বসে আছে। তাই এ ভুত তাড়ানো ছাড়া সংস্কার করে লাভ নেই। এখন দরকার নির্বাচিত সরকার। 

শুক্রবার (৯মে) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে। তিন মাসের আন্দোলনে হাসিনা পালায় নি। দীর্ঘ ১৭-১৮ বছরের ধারাবাহিক আন্দোলনের একটা অংশ হিসেবে চূড়ান্ত পর্যায় তিন মাসে ঘটেছে। 

আমরা বলে দিতে চাই দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন। এদেশের মানুষ আন্দোলন করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে হাসিনার পতন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য।  এ নির্বাচন করতে হলে এতো দীর্ঘ সময় সংস্কারের প্রয়োজন নাই। নির্বাচনের পরেও সংস্কার করা যাবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, ফখরুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক জামাল হোছাইন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মামুন প্রমুখ।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪