| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবারের সামনে সাংবাদিকের ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬৬০৫৫৯ বার পঠিত
পরিবারের সামনে সাংবাদিকের ওপর হামলা
ছবির ক্যাপশন: পরিবারের সামনে সাংবাদিকের ওপর হামলা

নরসিংদী প্রতিনিধি : 

দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন (৪০) ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এতে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় বলে জানান আকরাম হোসেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে স্ত্রী সন্তান নিয়ে অবস্থান করছিলেন আকরাম হোসেন। এ সময় মুখে কাপড় বাঁধা অবস্থায় তিন যুবক এসে সাংবাদিক আকরামকে উদ্দেশ্য করে ভালো হয়ে যাওয়ার কথা বলেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মুঠোফোনে বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪