| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা বোর্ডে আরও উত্তীর্ণ ২৯৩, নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৫ ইং | ০৭:৪৯:২০:পূর্বাহ্ন  |  ১৪২৫১৮১ বার পঠিত
ঢাকা বোর্ডে আরও উত্তীর্ণ ২৯৩, নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬
ছবির ক্যাপশন: ঢাকা বোর্ডে আরও উত্তীর্ণ ২৯৩, নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন।

জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করা থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন তিনজন।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।

গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

 এবার এসএসসিতে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন।

 দাখিলে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন।

 কারিগরিতে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন।

  


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪