| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিটার হাসকে নিয়ে গুঞ্জনের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির নেতারা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৫:১৩:২৪:অপরাহ্ন  |  ১৪২৩৮৯০ বার পঠিত
পিটার হাসকে নিয়ে গুঞ্জনের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির নেতারা
ছবির ক্যাপশন: বামে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও ডানে বৈঠকের আগে এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গোপন সাক্ষাৎ নিয়ে গুঞ্জন উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জাতীয় গণমাধ্যম কালবেলা অনলাইন।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ট্রেসি অ্যান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

সূত্রের তথ্যানুযায়ী, মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। এনসিপির নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন।

অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত জ্যাকবসন। এ ছাড়া আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান তিনি।

এর আগে কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠকের গুঞ্জন ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। গত ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানবার্ষিকীর দিনে এনসিপির পাঁচ শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ হঠাৎ কক্সবাজারে যান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি টিভি চ্যানেলে দাবি করা হয়, তারা সি পার্ল রিসোর্টে পিটার হাসের সঙ্গে ওইদিন বৈঠক করেছেন। যদিও এনসিপি নেতারা এই দাবি সরাসরি অস্বীকার করেছেন।

এনসিপি নেতাদের এই ‘অঘোষিত সফর’ ঘিরে দলের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। এই ঘটনায় ওই ৫ নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয় এবং তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪