বগুড়া প্রতিনিধি :
বগুড়া-নওগাঁ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. শামীম জিলাদার নামে এক হেলপার নিহত হয়েছেন। নিহত শামীম বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেদ জিলাদার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় আকন্দ নামের একটি বাস থামিয়ে রাস্তা পার হওয়ার সময় আরএফএল কোম্পানির একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মরদেহটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
.
রিপোর্টার্স২৪/এস