| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’র বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ১১:১৪:০০:পূর্বাহ্ন  |  ১৪৪৪৬০৪ বার পঠিত
শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’র বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এ তদন্তে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে অভিযুক্ত হিসেবে, যার মধ্যে আছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও।

গতকাল (১৮ আগষ্ট) দেশের একটি সংবাদমাধ্যম এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর আজ নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সেখানে তারা জানায়, তদন্ত শুরুর পর থেকেই বিসিবির স্বাধীন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে এবং যে কোনো তথ্য চাওয়া হলে তা সরবরাহ করা হয়েছে। তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।  

ঢাকা ক্যাপিটালস বলেছে, ‘যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তাহলে আমরা নিজেরাই কঠোর ব্যবস্থা নেব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের ও আমাদের পার্টনারদের জন্য অপমানজনক।’

ফ্র্যাঞ্চাইজিটির দাবি, স্পট ফিক্সিং মূলত ব্যক্তি পর্যায়ের ঘটনা, ফলে আগে থেকে এ বিষয়ে তাদের জানার সুযোগ নেই। তারা আরও জানায়, দেশের ক্রিকেট উন্নয়নে অতীতেও অবদান রেখেছে ঢাকা ক্যাপিটালস এবং ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা ও ফেয়ার প্লের ভিত্তিতে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে কাজ করে যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪