| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনূর্ধ্ব-১৫ বালকদের বিপক্ষে ৪৯ রানে অলআউট নারী দল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৭:৪৮:৫৭:পূর্বাহ্ন  |  ১৫২৪২৫৯ বার পঠিত
অনূর্ধ্ব-১৫ বালকদের বিপক্ষে ৪৯ রানে অলআউট নারী দল
ছবির ক্যাপশন: অনূর্ধ্ব-১৫ বালকদের বিপক্ষে ৪৯ রানে অলআউট নারী দল

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : কয়েকদিন পর ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবেন। তার আগে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে বারবার নাকাল হচ্ছেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা। এবার তারা অলআউট হয়েছেন মাত্র ৪৯ রানে।

বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে আজ ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল।

বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানে গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া।

অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। এর আগে এক উইকেটে ৩১ রান থেকে আর ১৮ রান তুলতে শেষ ৯ উইকেট হারান জ্যোতিরা। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪