বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ তিনজন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
:সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় ট্রলারসহ সাত রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি।
বরগুনার আমতলী উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে ধর্ষণ ও হত্যার দায়ে মো. হৃদয় খান (২০) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বগুড়া ইউনিটের সহযোগিতায় পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম আরও গতিশীল করা, প্রচার-প্রসার বাড়ানো এবং দুর্যোগ ও মাইগ্রেশন প্রবণ এলাকায় অংশীজনদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অর্ধ-দিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫”-এর (২৭ আগস্ট) বুধবার ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে জয় পেয়েছে গোকুল ইউনিয়ন ও রাজাপুর ইউনিয়ন।
অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১০ শিশু কিশোর ও ৭ জন কিশোরী সহ মোট ১৭ জন।
ফরিদপুরের চরভদ্রাসনে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পূর্ব পর্যন্ত সাত বছরের রেজিস্ট্রি কার্য সম্পাদন হওয়া ২৫৬ টি দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) চরভদ্রাসন সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই দলিল ধংস করা হয়।
বিমানবন্দর সড়ক সম্প্রসারণ নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (২৭ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় যানজট এড়াতে ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিমান বিমানবন্দর সড়কটি প্রশস্ত করার বিষয়ে আলোচনা হয়।
সরকারি আজিজুল হক কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান অডিটরিয়ামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বায়েজিদ ও হালিশহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডকে (টিজি) ধাপে ধাপে আধুনিক ল্যান্ডফিল্ডে রূপান্তর করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়। এটি ছাত্র-জনতার অর্জন। সে কৃতিত্ব তাদেরকে দিতে হবে।