| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কামরুল নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে কামরুল হাসান (৩৪)।

বিস্তারিত...

জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়, এটি ছাত্র-জনতার অর্জন : তানিয়া রব

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি এখন আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়। তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করবে না। তাহলে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে গেলো না।

বিস্তারিত...

মাদারীপুরে কৃষি ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

মাদারীপুরের কালিরবাজারে নতুন ভবনে নতুন রুপে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার সরদার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

বিস্তারিত...

তাঁতবস্ত্র রফতানিতে বাধা, বেকার লাখো তাঁতী

প্রতি বছরের এ সময়ে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে বিপুল পরিমাণ শাড়ি, লুঙ্গি, গামছাসহ দেশীয় তাঁতবস্ত্র রফতানি হতো ভারতে।

বিস্তারিত...

রসুলপুর ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত, দুই নেতাকে শোকজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনিয়মতান্ত্রিকভাবে গঠন করার অভিযোগে কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলা কমিটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে এসএসসিতে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

মাগুরার শ্রীপুরে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০২ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জামালপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ আট প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ভর্তি স্থগিত

দেশের ২৩টি সরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জামালপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) আটটি প্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

বিস্তারিত...

কুড়িগ্রামে হাতে তৈরি টুপি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে

সংসারে অভাব-অনটনের বোঝা মাথায় নিয়ে জীবন শুরু করেছিলেন মোর্শেদা বেগম। দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয় জাবেদ আলীর সঙ্গে। জীবিকার তাগিদে ১৯৯৪ সালে তারা চলে যান টাঙ্গাইলে। সেখানে টাওয়াল ফ্যাক্টরিতে কাজ করলেও জীবনে স্বচ্ছলতা ছিল না। তবে ভাগ্যের চাকা ঘুরে যায় টুপি তৈরির কাজ শেখার মধ্য দিয়ে।

বিস্তারিত...

গাজীপুরে ঝুট গুদাম ও দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ (বউবাজার ট্রাকস্ট্যান্ড) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদাম, আটটি মুদি দোকান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিস্তারিত...

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল মজুমদার (৪৫) আটক হয়েছে ।

বিস্তারিত...

জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন লক্ষ্মীছড়ির অর্ণিতা মহাজনের

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল পর্বে প্রথম স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির কন্যা অর্ণিতা মহাজন। গণসংগীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিনি হয়ে উঠেছেন লক্ষ্মীছড়ির গর্ব।

বিস্তারিত...

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত ৯ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

গাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয় জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ হোসেন রাসেল (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪