নরসিংদীর লাইফ কেয়ার হাসপাতালে অপারেশনের সময় রাহা মণি নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নরসিংদী পাতিলবাড়ি রোডে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রাহামণি রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা উত্তরপাড়া এলাকার নিজামুল হক রয়েলের মেয়ে।
বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহীড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সেপ্টেম্বর মাসকে বই উপহার মাস ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে পঞ্চম বারের মতো এমন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্স শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
অংশীজনদের সর্বসম্মতিক্রমে ‘কোন শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না এবং কোন শিক্ষক মোবাইল নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করতে পারবে না’ সহ ১২ নির্দেশনা অনুসরণ করার জন্য চাঁদপুরের শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
ভোলা সদর উপজেলায় একটি নির্মাণাধীন মসজিদের দেয়ালে টাইলস স্থাপনের সময় মাচা থেকে পড়ে মো. লোকমান (৫০) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলগী গ্রামের তালুকদার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বত্তরা।
ফরিদপুরে সড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি ও ১৫ মাদক মামলার আসামী কামরুল হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ভারতের হাকিমপুর চেকপোস্টে আটক হওয়া ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের মুক্ত করতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে চিঠি দিয়েছে বিজিবি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গত ১৬ বছর আমাদের উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, সবগুলোকে আমাদের চেনা আছে।