বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই থেমে থেমে বৃষ্টি ঝরছে। এর মধ্যে চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নাগরিক জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কায় ঘুমন্ত এক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হেলপার। সোমবার ভোরে শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকার বগুড়া- রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন চাঁদপুর শহরে একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আজ সোমবার(২৮' জুলাই) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ, উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকরা। সোমবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলার প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন।
জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার’ অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ২ নং ওয়ার্ডের মশরহাটী গ্রামে জমি নিয়ে বিরোধের জের শহিদুল খা (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মক আহত করেছে দুষ্কৃতকারীরা।
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত ব্লাকহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকরা।
এতে বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে ৪৪ জনের নাম পরিচয় আছে। একইভাবে বিগত আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম আছে। বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের সুবিধাবাদী বলা হয়েছে।
ফরিদপুরে গঙ্গাজল অর্পণ উৎসব পালিত হয়েছে । এ উপলক্ষে আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৫-৩০ মিনিট থেকে সকাল ৯ টা পর্যন্ত ফরিদপুর শহরে বিভিন্ন মন্দিরে গঙ্গাজল অর্পণ করা হয়।
রাজশাহী জেলায় চলতি বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে গেছে। আতঙ্কিত হয়ে লোকজন নির্বিচারে সাপ মেরে ফেলছে। জুলাই মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০০টির বেশি সাপ মেরে ফেলার খবর পাওয়া গেছে। এ সময়ে স্নেক রেসকিউ টিম আহত ও জীবিত অবস্থায় ২৫০টি সাপ উদ্ধার করেছে।
খুলনা মহানগরীর গল্লামারী সেতু ও আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।