পাবনার ঈশ্বরদীতে খেতে কাজ করার সময় বিষধর রাসেলস ভাইপারের দংশনের শিকার হয়েছেন এক যুবক। একই ধরনের আরেকটি ঘটনায় চাঁদপুরে সাপ ধরতে গিয়ে কামড় খেয়েও সেটি ধরে বাড়িতে নিয়ে যান এক তরুণ। দুটি ঘটনাই নতুন করে নদী ও চরাঞ্চলে সাপের উপদ্রব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করেছে এক যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে
আমদানিনির্ভরতা কমিয়ে দেশেই রেল কোচ মেরামতের যন্ত্রাংশ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস-এ পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের চারটি দাঁত ভেঙে যাওয়াসহ গুরুতর জখমের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার রুটে চলাচলরত ট্রেনটিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় ৬ জনকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা।
দাগনভূঞা উপজেলায় শতাধিক কৃষকদের নিয়ে সুপ্রীম সীডের হীরা-২১ জাতের ধানের মেগা মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের আয়োজনে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'ফার্স্ট এইড বক্স' বিতরণ ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাকসুর নিজস্ব কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
টেলিগ্রাম গ্রুপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদের টার্গেট করে ব্যক্তিগত ছবি-ভিডিও সংগ্রহ, ব্ল্যাকমেল ও বিক্রির অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৭এপ্রিল) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ইন্তেখাব চৌধুরী।
গাজীপুরের কাপাসিয়ায় 'জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি' মাদ্রাসার পুকুরে ডুবে মো: আব্দুল্লাহ্ আল সাজীম (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে মাদ্রাসার অভ্যন্তরে অবস্থিত মসজিদে ফজরের নামাজ আদায় শেষে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের শর্তবষী পুরনো জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির বিরুদ্ধে নানান অনিয়মের মাধ্যমে অর্থ আত্মস্বার্থের অভিযোগ উঠেছে মাদ্রাসার সাবেক কমিটির সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদ মিয়া ও উপদেষ্টা আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে।
পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে তাদের জীবনবীমার আওতায় এনেছে লক্ষ্মীপুর পৌরসভা। ১৫ বছর মেয়াদি এক লাখ টাকার জীবনবীমার প্রথম কিস্তি পরিশোধ করেছে পৌরসভা। বাকি কিস্তির অর্ধেক পৌরসভা এবং বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীরা পরিশোধ করবেন।