লোডশেডিংয়ের কবলে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
নেত্রকোণা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা-র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেন নিয়ে পুরোনো বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রাম-এর পশ্চিমপাড়া, পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রহনপুর এলাকার খয়রাবাদে একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রেম করে বিয়ে করায় আপন ভাইদের বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর শহরের রামগতি সড়কে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে আরেক অটোরিকশার নিচে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৬) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের দুটি মহিষের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার তুলশীরচর ইউনিয়ন-এর ডৌয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে পচনশীল পণ্য পরিবহন চালু থাকবে এবং সীমিত পরিসরে যাত্রী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক হত্যাকাণ্ডে চার সন্দেহভাজনকে আটক করার তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে পুলিশ ও র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিহতের পরিবার দ্রুত হত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে।
টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) ভোরে লাশ দুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডে জড়িত আসামিও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার আসামির সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাত তখন তিনটা বাজে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে মামাতো ভাই আশরাফুর রহমানসহ হেঁটেই বাড়ি ফিরছিলেন কাউসারুজ্জামান (৩৬)। নানার ঘর থেকে ২০০ মিটার দূরে এলে রাতের আঁধারে তাদের দুজনকে ঘিরে ধরে ১০ থেকে ১২ অস্ত্রধারী সন্ত্রাসী। এরপর কাউসারুজ্জামান ও আশরাফু
কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের সামনেই ইসলামী ছাত্র শিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এক শিবির নেতার মাথা ফেটে যাওয়ায় তাকে রাজারহাট উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের রাজারহাট স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মাদকদ্রব্য সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এই ছবিকে ‘অভিনয়’ বলে দাবি করেছেন তিনি।
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। রবিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।