| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কৃষক হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

বিস্তারিত...

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ মো. মঙ্গল মোল্লা (৪৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। রোববার রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ তাকে আটক করা হয়। সে একই এলাকার মো. মালেক মোল্লার ছেলে।

বিস্তারিত...

জেল খাটার অভিজ্ঞতা নিতেই শিশু হোসাইনকে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিনেমার থ্রিলারকেও হার মানিয়েছে ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যাকাণ্ড। অপরাধ জগতের জীবনের স্বাদ নেওয়া এবং জেল খাটা কেমন, মূলত এ ভয়ংকর কৌতূহল থেকেই পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করেছে তার সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির বাড়িতে ডিসি-ইউএনওর সমবেদনা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।

বিস্তারিত...

মাইক বাজিয়ে আ.লীগের পক্ষে স্লোগান

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন মো. আলো (৩৩) নামে এক যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ

বিস্তারিত...

নয় বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ: দুজনকে যৌন নিপীড়ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অন্য দুই শিশুকেও বিবস্ত্র করা হয়। পরে তিন শিশুকে ১শ টাকা করে দেওয়ার চেষ্টা করে সজীব (২৪) নামে এক যুবক।

বিস্তারিত...

বড়শির টানে উঠে এলো কুমির

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি কুমির ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের হাজাইরা বড়শিতে কুমিরটি আটকা পড়ে।

বিস্তারিত...

বাগেরহাটে সড়ক বিভাগের ভূমি অধিগ্রহনের চেক বিতরণ

বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রসস্ততায় উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাট সড়ক বিভাগের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে হাসিবুর রহমান সরদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বিস্তারিত...

শেরপুরে ঘুষ গ্রহণে ভাইরাল ভূমি কর্মকর্তাকে বদলি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে বদলি করা হয়েছে। তাকে পার্শ্ববর্তি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে পদায়ন দেওয়া হয়েছে।

বিস্তারিত...

প্রেমিককে কুপিয়ে জখম, ক্ষোভে প্রেমিকার চাচা-ফুফুর বাড়িতে আগুন

নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথাড়ি কোপে সাজ্জাত হোসেন নামের এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকের স্বজনরা প্রেমিকার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

বিস্তারিত...

মাশরুম চাষে স্বাবলম্বী অভয়নগরের নিপা রানী

সকল সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের নিপা রানী দাস।

বিস্তারিত...

বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৪৫) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতিসহ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪