| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রপাতে শামসু মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শামসু মিয়া ওই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীমের (৬৫) হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকায় তার বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেয়া হয় দাবি পরিবারের। গ্রেপ্তার শিক্ষার্থী ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার (২৮এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

বিস্তারিত...

ময়মনসিংহে আয়ুর্বেদিক ঔষধের গুণগতমান ও পণ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশিক্ষণ

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচার্রস এসোসিয়েশন (বামা) এবং মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ড নিয়ন্ত্রণে উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে আয়ুর্বেদিক ঔষধের গুণগত মান পণ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

বিস্তারিত...

খাটের নিচে ঘুমিয়ে পড়েছিলো চোর

কুমিল্লায় চুরি করতে বাসায় খাটের নিচে লুকিয়ে পড়েন চোর। লক্ষ্য ছিল ঘরের সবাই ঘুমিয়ে গেলে চুরি করে পালাবেন। কিন্তু খাটের নিচে অপেক্ষা করতে করতে চোর নিজেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমন্ত অবস্থায় হাত বেরিয়ে আসে খাটের বাইরে। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে ঘরের বাসিন্দা খাটের বাইরে ফ্লোরে একটি হাত দেখতে পান। খাটের নিচে ভালো করে তাকিয়ে দেখেন ঘুমিয়ে আছেন এক ব্যক্তি। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চোরকে খাটের নিচ থেকে বের করেন।

বিস্তারিত...

বেনাপোলে ইউনুস আলী হত্যার ২ আসামি আটক

যশোরের বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

হলে পানি ঢোকায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

টানা ভারি বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় ডুবে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় শিক্ষার্থীদের হাঁটুপানিতে বসে এবং দাঁড়িয়ে কষ্ট করে পরীক্ষা দিতে হয়েছে।

বিস্তারিত...

ইসলামপুরে এক সপ্তাহ ধরে নেই জ্বালানি তেল

জামালপুরের ইসলামপুরে একমাত্র ফিলিং স্টেশনে গত এক সপ্তাহ ধরে নেই কোনো জ্বালানি সরবরাহ। উপজেলার একমাত্র ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ না থাকায় বেশ ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে উৎপাদন ও কৃষিখাতে।

বিস্তারিত...

কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৭এপ্রিল) মধ্যরাতে কে বা কারা ডা. রোকনুজ্জামান কিরনের বাড়ির দরজা ভেঙে চুরি করে পরে আসবাপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।

বিস্তারিত...

বিয়ে করতে গিয়ে কারাগারে যুবক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে জয় চৌধুরী (২৩) নামে এক যুবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষ, নিহত ১

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে গাছবাহী ট্রাক্টর ও ধান মাড়াই মেশিনবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মহব্বত মিয়া (৩৫) নামের একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ নিহতের বিষয়ে নিশ্চিত করেন।

বিস্তারিত...

ডাকাতের গুলিতে ডাকাত নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা এলাকায় ডাকাতির চেষ্টাকালে সহযোগী ডাকাতের গুলিতে সাইফুল (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত সাইফুল সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন।

বিস্তারিত...

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ৪০ জন

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুইটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার বিএনপি নেতা

সিরাজগঞ্জের তাড়াশে একটি সংঘর্ষের মামলার প্রধান আসামি হয়েও দাপট দেখিয়ে থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মো. আব্দুর রাজ্জাক নামে এক বিএনপি নেতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাতে তাড়াশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিস্তারিত...

ববি উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের

পদোন্নতির দাবিতে অ্যাকাডেমিক শাটডাউন কর্মসূচির পর এবার উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে অযোগ্য আখ্যা দিয়ে তার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত পদোন্নতি প্রত্যাশী শিক্ষকরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪