| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দৌলতপুরে ভ্যান চালকের বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুরে রিয়াজুল ইসলাম (৪৮) নামে এক ভ্যান চালকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর-ফুটানি বাজার এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। ভ্যান চালক রিয়াজুল ইসলাম বাবু হোসেনের ছেলে।

বিস্তারিত...

দৌলতদিয়া দুর্ঘটনায় তিন জনের দাফন সম্পন্ন

রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ার নিহত ৪ জনের মধ্যে ৩ জনের দাফন ও একজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এঘটনায় নিহতদের বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েছেন আত্মীয়স্বজন

বিস্তারিত...

কাপাসিয়ায় সাবেক স্বামীর নির্যাতনে দিশেহারা নারী

গাজীপুরের কাপাসিয়ায় মোসা: মারিয়া আক্তার (২০) নামে এক নারী সাবেক স্বামীর নির্যাতনে আত্মহত্যার হুমকি দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কাপাসিয়া বাজারে সাবেক স্বামীর নির্যাতনে আত্মহত্যার হুমকি দিয়ে এ সংবাদ সম্মেলন করেন। এদিকে ভুক্তভোগী মারিয়া আক্তার এক ছেলে সন্তানের জননী।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ইয়াবাসহ বিপুল রায় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চিলারং মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

মাদারীপুরে বিডিআর সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক বিডিআর সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিস্তারিত...

মেয়েকে নিয়ে সাঁতরে পল্টুনের কাছে আসেন শাকিলা, আনতে পারেননি ছেলেকে

ঈদের ছুটি শেষে স্বপ্নভরা ঢাকামুখী যাত্রা মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। রাজবাড়ী থেকে ঢাকায় আসার পথে পদ্মায় বাস দুর্ঘটনায় সন্তান হারিয়ে শোকের সাগরে ডুবে গেলেন শাকিলা বেগম।

বিস্তারিত...

মোল্লাহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ছেলের চুরি, লজ্জায় মায়ের আত্মহত্যা

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিল হাটা গ্রামে বুধবার গভীর রাতে ৩ গরু চোরকে আটক করে স্থানীয় এলাকাবাসী।

বিস্তারিত...

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার

যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে বিজিবি মহাপরিচালক এর পক্ষ থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ১৯

রাঙ্গামাটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন

বিস্তারিত...

শেরপুরে খন্দকার সিব্বির আহাম্মেদ মনিরের জানাজা সম্পন্ন্

শেরপুর পৌর শহরের চকপাঠক ষ্টেডিয়াম এলাকা নিবাসী, মরহুম খন্দকার সাইফুল ইলাম এর বড় ছেলে-গতরাত ১১ টার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিস্তারিত...

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে পবিত্র স্নানোৎসব অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার পবিত্র স্নানোৎসব উপলক্ষে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পূণ্যার্থীর সমাগম ঘটেছে। ভোরের আলো ফুটতেই জেলার বিভিন্ন ঘাটে শুরু হয় পূণ্যস্নান।

বিস্তারিত...

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান খালেদা জিয়ার স্মৃতিচারণে অস্রুসিদ্ধ: সুলতান মাহমুদ বাবু এমপি

জামালপুরের ইসলামপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ আসনের এমপি এ.ই সুলতান মাহমুদ বাবু।

বিস্তারিত...

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের অংশ হিসেবে ভোর ৫:৫৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

বিস্তারিত...

আগামী দিনে বই পুস্তকে আমরা সঠিক তথ্য প্রণয়ন করতে চাই: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইতিহাসকে কেউ ধ্বংস করতে পারে না, ইতিহাসটি কেউ নষ্ট করতে পারেনা, ইতিহাসকে কেউ এককভাবে বানাতে পারে না, সঠিক ইতিহাস সঠিক তথ্য একদিন মানুষের সামনে প্রকাশিত হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪