মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীমের নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভীর্য এবং নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের জয়দেবপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বারি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং আনসার সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল
কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক ব্যতিত নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হচ্ছে- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। বুধবার (২৬ মার্চ) নগরীর কালী বাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রুহুল আমিন মুন্সীর ছেলে।
বাগেরহাটে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেস ক্লাবের সামনেএসে শেষ হয়।
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া বগুড়া জেলা ইউনিটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। বুধবার (২৫মার্চ) রাতে বগুড়া শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানটি হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।