পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ পাওয়া গেছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মহান স্বাধীনতা দিবসে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ডিআরএম
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএন) নির্দেশ দেন বলে জানান ইউএনও নাঈমা খান। তবে এমপির এমন নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করানো হয়। তার আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ বাস পদ্মা নদীতে পড়ে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনার শিকার ‘সৌহার্দ্য পরিবহন’র (রাজবাড়ী-ব-১১-০০২৪) বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
ষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলভারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাশেদ ওরফে লেবান (৩৫) ও মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৪০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জমির নামজারি করতে তার কাছ থেকেও একসময় ২৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সে জন্য ভূমি অফিসের কর্মকর্তাদের তিন দিনের মধ্যে মিউটেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অর্থের বিনিময়ে এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানা হবে কারাগার, না হয় পানির মধ্যে।
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মরাধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান সারোয়ারে আলম।
চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তালহা স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেধেঁ, সিগারেটের ছেকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানীর বিরুদ্ধে। শহরের দক্ষিন মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে ওই দুই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে।
ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই শেষ হলো এক পরিবারের জীবনের গল্প। কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক মুফতি আব্দুল মমিন তার স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হয়েছেন।
ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে একটি পাটের গোডাউনের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫০ মণ পাট ও ৩০ মসুরিডালসহ ৩টি দোকান পুড়ে গেছে।