যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বাগেরহাটে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন মহাষ্টমী স্নান ২৬ মার্চ (বৃহস্পতিবার) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারাদেশের মতো ঝিনাইদহেও যথাযোগ্য মর্যাদায় ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধের চেতনায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর প্রায় ৫টা ৪৫ মিনিটে উপজেলার ফৌজদারহাট এলাকায় হঠাৎ করেই ট্রেনটির একটি বগি থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ভয়ংকর রূপ নেয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে ডুবে যা ওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৩ জনের লাশ হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাস থেকে জানালা দিয়ে বের হয়ে সাঁতার কেটে তীরে উঠেছেন কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে তিনজন নারী বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন নারীরা জানিয়েছেন, বাসটি পানিতে পড়ার পর ভেতর থেকে জানালা দিয়ে বের হয়ে তাঁরা কোনোভাবে তীরে পৌঁছান।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া বাসটি পানির ওপর তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বাস তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আরও দুইজনের মরদেহ উদ্ধার করেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মুক্তারেরচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আ. রাজ্জাক উকিলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাছা এলাকার ঢালী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বোন নারগিস আক্তার নড়িয়া থানায় ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ-এ মহাঅষ্টমী স্নান উৎসবে অংশ নিয়ে সম্প্রীতি, বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বুধবার (২৫ মার্চ) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যেই দেশের ঐক্য নিহিত রয়েছে। মত, ধর্ম ও রাজনৈতিক ভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ভিন্নতার মধ্য দিয়েই ঐক্য গড়ে তুলতে হবে।
নাটোরের সদর উপজেলার হাশেমপুর গ্রামে বাবা মহরম আলীকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মঈন উদ্দিন সিয়াম (২৭)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সিয়ামকে মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে আটক করেছে পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে প্রায় ৩০
হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ শাখা এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের অপারেশন ম্যানেজার তরিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রাহকদের প্রায় পৌনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।