ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ)-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবেন, ততদিন তার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান চালু থাকবে, এবং মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে পেট্রোল পাম্পে এক লরি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল দুই ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছে।
ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১০ নম্বর সেক্টর এলাকায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামের এক যুবককে মারধরের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুরের হাজীগঞ্জে পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কিবরিয়া (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।
আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গতকাল বৃহস্পতিবার (২৬মার্চ) রাতে শহরের গোপালবাড়ী এলাকায় শেরপুর শহরের একটি আবাসিক ভবনে অবৈধভাবে জ্বালানির ট্যাংক স্থাপন করে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তাঁর এলাকার সাংস্কৃতিক পরিসরে ওয়াজ, কীর্তন ও বাউল গান—সবই থাকবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টায় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ রহ.-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় আটক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং ঘটনায় তদন্ত চলছে।
বাগেরহাটের চিতলমারি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ টি বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে রাজিব শেখ (২০) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছে। নিহত রাজিব শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।
নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মিল্লাত মার্কেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় মিল্লাত মার্কেটের সামনে প্রায় ৪২ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ কর্মসূচির আয়োজন করা হয়।