পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যময় সুর, তাল ও সৃজনশীলতার সমন্বয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক ক্যাম্প। ত্রিপুরা, চাকমা, মারমা ও সাঁওতাল জনগোষ্ঠীর গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন পাহাড়ি সংগীতচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় জমি ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে শৈলকুপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শোরে উদীচী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা বলেন, দীর্ঘ ২৭ বছর পার হলেও উদীচী হত্যাযজ্ঞের প্রকৃত অপরাধীদের এখনো চিহ্নিত করা যায়নি, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত গাজীপুরের মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ মানবিক সহায়তা দেওয়া হয়।
জামালপুরের দেওয়ানগঞ্জে ২২ হাজার ভারতীয় রুপিসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৬ মার্চ) দুপুরে জামালপুরের ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। ১৯৮৩ সালে নির্মিত এই পুরাতন ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও ঝুঁকি নিয়েই এখানেই আদালতের সব কার্যক্রম চালানো হচ্ছে।
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জামালপুরের বুক চিরে প্রবাহিত যমুনা ও ব্রহ্মপুত্র নদে শুষ্ক মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে তীব্র নাব্যতা সংকট। এতে ছোট-বড় অনেক নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে জেলার বিভিন্ন খেয়াঘাটে নৌ চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী। একই সঙ্গে লোকসানের মুখে পড়েছেন ফেরি, খেয়া ও কুলঘাটের ইজারাদাররা।
জামালপুরে স্ত্রীকে হত্যার পর তার লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবী স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে শহরের ৯ নম্বর ওয়ার্ডের দড়িপাড়া (মণ্ডলপাড়া) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত জাহেদ হোসেন(৩০) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের কামাল দফাদারের ছোট ছেলে । তিনি কুয়েতের একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। জাহিদ দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার রেখে যাওয়া একমাত্র সন্তান ছয়েদুর রহমান জিসান (৩) শারীরিক প্রতিবন্ধী।
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী ও ৫ বছর বয়সী কন্যাকে হত্যার পর একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে স্ত্রী-কন্যাকে হত্যার নৃশংস এই ঘটনা ঘটে।
সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি এবং শ্রমিকদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মাগুরায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।