| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিশুর ঝুলন্ত মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাহিয়া তাজনীন তুবা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুবা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

বিস্তারিত...

মহাসড়কে যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল'র উদ্যোগে মানববন্ধন

নগরের পাঁচলাইশ এলাকায় পালন করা হলো মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল'র উদ্যোগে 'মাদকমুক্ত সমাজের জন্য কারাতে' এ শ্লোগানকে সামনে রেখে পাচলাইশ থানার সামনে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সম্প্রতি আলোচিত নরসিংদী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট্ট সোনামনি ইরা'র হত্যার বিচারের দাবিতে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই মানববন্ধন করেন।

বিস্তারিত...

শেবাচিমের ওটিতে শিশুকে থাপ্পর মারায় ওটিবয় বহিষ্কার

ব্যথায় কান্না করায় অপারেশন থিয়েটারে আট বছরের এক শিশুকে থাপ্পড় মেরে গালে দাগ ফেলে দিয়েছেন এক অফিস সহায়ক (ওটি বয়)। থাপ্পড়ের কারণে শিশুটির চোখে রক্ত জমাট বেঁধেছে।এ ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ক জিএম নাজমুল হাসানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার ঈদ বোনাসসহ বেতন ও ভাতা বন্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

বিস্তারিত...

তীব্র তেল সংকটে বরিশাল নগরী

হঠাৎ করেই বরিশাল নগরীর পেট্রোল পাম্পগুলোতে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। নগরীর অধিকাংশ পাম্পে অকটেন না পেয়ে অনেক যানবাহনের চালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। যদিও অনেকে বাধ্য হয়ে অকটেনের পরিবর্তে পেট্রোল সংগ্রহ করছেন।

বিস্তারিত...

মন্দিরে বোমা নিক্ষেপ, পালানোর সময় মসজিদের সামনেও বিস্ফোরণ

কুমিল্লা নগরীতে একটি মন্দিরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের পুরোহিতসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পাশের একটি মসজিদের সামনেও আরও দুটি হাতবোমা নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া এলাকার কালীগাছতলা মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ–এর আনিসুজ্জামান।

বিস্তারিত...

পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে বিরোধ, পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ শহরের একটি পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পকর্মীদের পিটুনিতে আল মিরাজ নিরব (২৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মেসার্স তাজ ফিলিং স্টেশন–এ এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার সদর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনায় নিহত হন গণেশ পাল (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার পল্লন কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।

বিস্তারিত...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে গোপনে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

বাসি খাবার সংরক্ষণ, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর হোটেলে বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার

বিস্তারিত...

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন।

বিস্তারিত...

ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সংবাদকর্মী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

বিস্তারিত...

নড়াইলে মটরপাম্প চুরিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মটরপাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্য পাড়া বটতলায় সংঘর্ষটি ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪