| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতের নির্দেশ বিমান মন্ত্রীর

বিদেশগামী যাত্রী ও প্রবাসীদের সেবা নিশ্চিত করতে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের প্রতি প্রবাসীবান্ধব আচরণের নির্দেশ দিয়েছেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, প্রবাসীদের সেবার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।

বিস্তারিত...

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে বিএনপির প্যানেল বিজয়ী

প্রতিদ্বন্দ্বি কোন প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল। নির্বাচিত সভাপতি হলেন অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।

বিস্তারিত...

নড়াইলে নসিমন খাদে পড়ে চালকের মৃত্য

নড়াইল সদর উপজেলায় বিশুদ্ধপানি সরবরাহকারী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২ টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কের হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।।

বিস্তারিত...

অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদ উদ্দিন কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলেজে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা "চোরে রান্ধে, চোরে খায়, ক্লাস শুরু কয়টায়" এমন লেখা সম্মিলিত প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।

বিস্তারিত...

পূবালী ব্যাংকের লকার থেকে দুইশ ভরি স্বর্ণালংকার গায়েব

বাগেরহাট শহরের পূবালী ব্যাংক পিএলসি-এর লকার (ভল্ট) থেকে সুমন কুমার দাস নামে এক ব্যবসায়ীর অন্তত দুইশ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়কের শাখায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাগেরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটিতে সদস্য হলেন চৌধুরী রেনজিনা আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

চাঁদপুরে আইন লঙ্ঘন করায় ৫ প্রতিষ্ঠানে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকা, বিভিন্ন প্যাকেটজাত করে খেজুর বিক্রি এবং খাবারে উৎপাদনের তারিখ না থাকায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

শফিক হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি ঝিনাইদহবাসীর

ঝিনাইদহে ২০১৮ সালে সংঘটিত শফিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিহত শফিক শহরের পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক মরহুম তরফদার (পটলা)–এর ছেলে।

বিস্তারিত...

নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জরিমানা করেন।

বিস্তারিত...

চোরের উপদ্রবে বন্ধ চরকানাই সার্বজনীন বৌদ্ধ শ্মশান সংস্কার কাজ

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই সার্বজনীন বৌদ্ধ শ্মশানে সংস্কারকাজের সামগ্রী বারবার চুরির ঘটনায় কাজ ব্যাহত হচ্ছে। বুধবার আরসিসি ঢালাইয়ের জন্য আনা লোহার রড চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের ব্যস্ততম রায়পুর মেইন সড়কের একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

বিস্তারিত...

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর শহরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪