| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের ব্যস্ততম রায়পুর মেইন সড়কের একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

বিস্তারিত...

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর শহরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

চার মাস বেতন নেই সরকারি হাঁস খামারের ৭০ কর্মচারীর

দেশে হাঁসের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সরকারি হাঁস প্রজনন খামারের ৭০ জন আউটসোর্সিং শ্রমিক চার মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। রমজানের এই সময়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। অনেকেই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।

বিস্তারিত...

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমতিয়াজ উদ্দিন বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।

বিস্তারিত...

কিশোরগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

অবৈধভাবে খাল ভরাট এবং ড্রেন-কালভার্ট বন্ধ করে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও সদর উপজেলার সতাল এলাকার বাসিন্দাদের উদ্যোগে বুধবার সকাল ১১টায় মানববন্ধন শুরু হয়। মূল সতাল ভট্রচার্য্যপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে খাবারে নেশা মিশিয়ে অটোরিকশা ছিনতাই

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে গাড়ি ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

যশোরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল, বিভিন্ন জেলার ভুয়া নম্বর প্লেট, মাস্টার চাবিসহ চুরি কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

বিস্তারিত...

বাউফলে ইউপি সদস্যদের সাথে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সভা

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সাথে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ) ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হরিরামপুরে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১৩ দোকান

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দার মানিক বাজারে সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুমান (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল প্রায় ৯টা ৫৫ মিনিটে উপজেলার তেরদোনা (পালড়া) এলাকায় বাবুলের মদের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমান সদর উপজেলার আউটপাড়া গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা গেছে।

বিস্তারিত...

জামালপুরে মেলান্দহে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

জামালপুরের মেলান্দহে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছে । এ ঘটনায় আহত সাইম (২২) নামে অপর মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিস্তারিত...

কালীগঞ্জে রাতের আধারে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য’র পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫মার্চ) ভোররাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে আহত হয়েছে অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

চাঁদপুরের ফরিদগঞ্জ হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেটু কুমার বড়ুয়ার নাম করে অতিরিক্ত অর্থ আদায় করতেন মফিজুল ইসলাম ভুঁইয়া। সভাপতির দাবি তিনি কিছুই জানেন না। এই ঘটনায় তিনি তদন্ত কমিটি গঠন করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪