বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমূহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ হলরুম-এ এ কর্মশালার আয়োজন করা হয়।
নওগাঁয় ইটভাটার ট্রাকের চাপায় রিমন হোসেন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ওই ইটভাটায় আগুন ধরিয়ে দেয়। এ সময় নগদ কয়েক লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকালে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে খালে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আবু সাঈদ (৪০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাওলারহাট এলাকার কাচনা গ্রামের মো. মকিম উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাই তখন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। নির্ধারিত অফিস সময় পেরিয়ে গেলেও সেখানে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
ঝিনাইদহে রাজনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্যতার জেরে নিজের সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। গত (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন পিতা মো: আবু জাফর।
হৃদরোগে আক্রান্ত এক অসহায় রোগীর হারানো দেড় লক্ষাধিক টাকাভর্তি ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের চা বিক্রেতা জোবায়ের হোসেন। তার এ মানবিক ও নৈতিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের কার্যালয়ে সাংবাদিক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে টাকার মালিক মিরাজ শেখের হাতে অর্থ তুলে দেওয়া হয়।
বাগেরহাট সদর উপজেলার ১০ নম্বর ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার দেবর ও ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মরিয়ম বেগম (৩২) বাগেরহাট সদর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়ম বেগম কালিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। তিনি কন্যা সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। অভিযুক্তরা হলেন আজমির শেখ (৪০) ও জাহাঙ্গীর শেখ (৫৫)। তারা সম্পর্কে তার দেবর ও ভাসুর।
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধের ঘটনায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় চাষাঢ়ায় বিকেএমইএʼর প্রধান কার্যালয়ের সামনে হাতেমকে “ফ্যাসিস্টের দোসর” স্লোগান দিয়ে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিতেরও হুঁশিয়ারি দেন নেতারা। মঙ্গলবার (৩ মার্চ) রাতে শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সমানে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়ার ধুনট থেকে চুরি হওয়া ২৭০ মণ চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া ও গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক বদলিকে ঘিরে পক্ষে-বিপক্ষে উত্তেজনার মধ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন।
হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২য় পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ইশতিয়াক আহমেদ রাফি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।
সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যার ঘটনায় বাবু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবু শেখ এই হত্যাকাণ্ডের মূল আসামি বলেও জানিয়েছে পুলিশ।
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২ মার্চ) রাত ১০ টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার (৩ মার্চ) বিকালে আটক মাছের চালানটি নিলামে বিক্রি করা হয়।