| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধ

নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর স্মৃতিসৌধটি পড়ে রয়েছে অযত্ন আর অবহেলায়। সরজমিন নড়াইল সদর উপজেলার চন্ড্রিবরপুর ইউনিয়নের (সাবেক মহিষখোলা বর্তমানে নূর মোহাম্মদ নগর) গিয়ে দেখা যায়, সেখানে নেই কোনো প্রাচীর। প্রাচীর না থাকায় সেখানে যত্রতত্র ছাগল গরুসহ বিভিন্ন পশু অবাধে বিচরণ করছে

বিস্তারিত...

সবাইকে নিয়ে কাজ করতে চাই: নারায়ণগঞ্জ সিটির নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সবার সঙ্গে বসে কাজ করতে চাই। ব্যর্থ হলে এটি দলের এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যর্থতা হবে।

বিস্তারিত...

ভুল ফাইল এন্ট্রি : বেনাপোল স্থলবন্দরে সিএন্ডএফ-কাস্টমস উত্তেজনা

বেনাপোল স্থলবন্দরে কাস্টমসের কার্গো শাখায় কথিত ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে কাস্টমস কর্মকর্তার উত্তেজনা, বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কিছু সময়ের জন্য বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের হালিশহর–এর একটি ৬ তলা আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় সাখাওয়াত হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: ছয় পদে বিএনপির জয়

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় লাভ করেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থী না দিলেও আওয়ামী আইনজীবী পরিষদের ৮ সদস্য এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন। এদিকে ১৫ পদের একটিতেও জয়লাভ করতে পারেনি জামায়াত।

বিস্তারিত...

গাজীপুরকে গ্রীন সিটিতে রুপান্তর করবো: প্রশাসক শওকত হোসেন সরকার

দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গাজীপুর মহানগরের সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নাগরিক সেবায় ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন।

বিস্তারিত...

চাঁদাবাজি বন্ধে মিন্টুর ওয়েব সাইট: ৫ দিনে ১৬৭টি অভিযোগ

নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েব সাইটে অভিযোগ ব্যবস্থা চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ইতোমধ্যে ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

চবি রিপোর্টার্স ফোরামের পথশিশু ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম (কার্ফ)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ৬ রমজান ১৪৪৭ হিজরি) সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দুটি মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ৯ দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আটক ১

বগুড়ায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রটির এক কর্মীকে আটক করেছে পুলিশ। নিহত সামিউল হাসান শুভ জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।

বিস্তারিত...

প্রেমের টানে দাগনভূঞায় শ্রীলঙ্কান তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে

প্রেমের সম্পর্কের সূত্র ধরে শ্রীলঙ্কার এক তরুণী ফেনীর দাগনভূঞা উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করেছেন স্থানীয় এক যুবককে। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। জানা যায়, দাগনভূঞা উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিজ ফাজিলপুর সদর উদ্দিন কন্ট্রাক্টর বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তারা দুজনই সেখানে একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। কর্মস্থলে পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিস্তারিত...

কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজি দমনে পুলিশের জিরো টলারেন্স

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও অবৈধ দখল প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার সরাসরি তদারকিতে বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

চাঁদাবাজি রোধে মিন্টুর হটলাইন, ৫ দিনে ১৬৭ অভিযোগ

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েবভিত্তিক অভিযোগ ব্যবস্থা চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। চালুর পাঁচ দিনের মাথায় ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।

বিস্তারিত...

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে নিহত ৩, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের হালিশহরে ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একই পরিবারের নয়জন গুরুতর দগ্ধ হয়েছেন। তবে একদিন পেরিয়ে গেলেও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঘটে। বিস্ফোরণের পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

ঘোড়া জবাইয়ের সময় হাতেনাতে ৪ জন আটক

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করার সময় চারজনকে স্থানীয়রা হাতেনাতে আটক করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে ধোপাকান্দি ইউনিয়নের মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪