পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ
রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
রাজবাড়ী-২ সংসদীয় আসন, বাংলাদেশ-এর সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের সঙ্গে পাংশা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ।
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃনমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবো। তৃনমূলে এই সেবাকে উন্নত করার জন্য এদেরকে প্রশিক্ষন দেওয়া, নিয়মিত যেন কর্মস্থলে থাকে, যন্ত্রপাতি-ঔষুধপত্র সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রেন নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার শ্যামলিপাড়ায় পৌরসভার সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ১৭০০ মিটার দৈর্ঘের ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন সির জগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে সকাল ৮ টায় কোরআনখানি, সাড়ে ১০টায় র্যালী, ১১টায় নূর মোহাম্মদ শেখ এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান এবং সাড়ে ১১টায় নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বরগুনায় দূর সম্পর্কের আত্মীয় রাত্রি যাপন করতে এসে ১ ভরি স্বর্ণালংকার ও এক লক্ষ টাকা নিয়ে মধ্যে রাতে পালিয়ে যায়। বুধবার (২৫ফেব্রুয়ারি ) বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসা তলী ভূত মারা গ্রামের আব্দুল গনি হাং এর ছেলে মো. নান্টু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গৃহকর্তাকে খুন করে গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চন্দনাইশ পৌরসভায় এ ঘটনা ঘটেছে।
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের রান্না ঘরের চালের টিন ও মালামালের বেদখলের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের। তাদররকে দল থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কার পেলেন শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান। জেলা পুলিশ আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে এ পুরষ্কার প্রদান করা হয়।
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।
উপজেলায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মুজিবুর রহমান (৫০) ছিলেন উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরি-এর অনুসারী হিসেবে পরিচিত।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে হেরোইন রাখার দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।