| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ গ্রেপ্তার

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তা, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুদ ওরফে ‘হিরো নানা’ (৪২) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

বিস্তারিত...

নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ-র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিস্তারিত...

মাদক কারবারি আখ্যা দিয়ে কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে হামলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক কারবারি আখ্যা দিয়ে হিরু শিকদার নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার নলদী ইউনিয়নের ব্রহ্মানীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল লাশ

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

চেকপোস্টে ধরা পড়ল মদের চালান, গ্রেপ্তার ৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বাংলাদেশে প্রথম ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ হচ্ছে নড়াইলে

বাংলাদেশের গলফ ও পর্যটন খাতে নতুন এক মাইলফলক স্থাপনের লক্ষ্যে নড়াইল জেলার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র ‘অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিস্তারিত...

আধুনিকতার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে গারোদের পোশাক ‘দকমান্দা’

গারো ভাষায় ‘দক’ অর্থ শরীর আর ‘মান্দা’ অর্থ কাপড় বা শাড়ি। এই দুই শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে ‘দকমান্দা’—যা শুধু একটি পোশাক নয়, বরং গারো জনগোষ্ঠীর হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক।

বিস্তারিত...

জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার

বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে চাকরির বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় সোমবার (২২ জুন) এ মেলার আয়োজন করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে শিক্ষার্থীদের টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানিকগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছেলে ও মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে শহরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

জীবননগরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১জুন) দিবাগত রাতে উপজেলার মিনাজপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২২জুন) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ

বিস্তারিত...

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বিস্তারিত...

বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত ১

নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আলাউদ্দিন বদলগাছী উপজেলার নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

বিস্তারিত...

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জমির বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪