| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান করা হয়েছে। এতে অংশ নেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইল জেলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বিস্তারিত...

বাগেরহাটে মঞ্জরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জরুল হক রাহাদ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের ব্যস্ততম এলাকা কোর্ট চত্বর, বাগেরহাট সদর হাসপাতাল চত্বরসহ পৌরসভার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে এ কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

মোড়েলগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি আব্দুল আলিম

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।

বিস্তারিত...

রাজবাড়ীতে জাহিদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব

বিস্তারিত...

জুলাই আন্দোলন অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণা

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় এটি জনগণের রায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৫ টাকার বিরোধে প্রবাসী ছোট ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধের জেরে প্রবাসী আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সামান্য লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলম ও তার সহযোগীরা আলমগীরকে মারধর শুরু করেন।

বিস্তারিত...

২১ ফেব্রুয়ারির বদলে ৮ ফাল্গুনে মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ৮ ফাল্গুন পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।

বিস্তারিত...

গোয়াইনঘাটে গোপনাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামে গোপনাঙ্গ কাটা অবস্থায় মঞ্জুর আহমদ (নাম পরিবর্তিত) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফরিদপুরে এফডিএফ-এর আয়োজনে বারোয়ারী বিতর্ক ও আলোচনা সভা

ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে আজ ২১শে ফেব্রুয়ারি বারোয়ারী বিতর্ক এবং আলোচনা সভার আয়োজন করে। সকালভোর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটির সূচনা করা হয়।

বিস্তারিত...

শেরপুরে চোর সন্দেহে যুবককে ঝুলিয়ে মারপিট

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিম পাড়া সাতঘড়িয়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে পিটুনির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

একুশের মর্ম ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে: ফাহিম চৌধুরী

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, শুধু শহীদ মিনারে ফুল দেওয়া বা আলোচনা সভায় বক্তব্য রাখলেই শহীদ দিবসের প্রকৃত পালন সম্পন্ন হয় না। শহীদ দিবসের মর্ম ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারলেই দিবসটির যথার্থ মূল্যায়ন হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা অস্তিত্ব সংকটে

গারো পাহাড়সংলগ্ন শেরপুরের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা দ্রুত হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা ভাষা সংরক্ষণে সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিস্তারিত...

মাগুরায় সাংস্কৃতিক আয়োজনে মহান শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে জেলা প্রশাসন। ২১ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসন, মাগুরা-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি প্রভাতফেরি বের হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪