আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। উপস্থিত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার পর ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরছে ঝিনাইদহ শহর। প্রায় এক যুগ পর একজন সক্রিয় ও কার্যকর জেলা প্রশাসক পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ।
ফরিদপুর শহরের থানা মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) কার্যালয়ে জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ভোলার দক্ষিণ ইউনিয়নের গহীন জঙ্গলে দাঁড়িয়ে আছে প্রায় ৫শত বছরের পুরোনো মুঘল আমলের একটি প্রাচীন মসজিদ। নির্মাতা ও সঠিক ইতিহাস অজানা এই স্থাপনাটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি, চুন, সুরকি ও ইটের তৈরি দৃষ্টিনন্দন কারুকাজে নির্মিত প্রায় ৫০ ফুট উচ্চতার এই স্থাপনাটি ঐতিহ্য অক্ষুণ্ন রেখে দ্রুত সংস্কারের উদ্যোগ নিক সরকার।
ফরিদপুরের সালথায় গরু চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ফেলে যাওয়া ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা রণ গোপালের (৫৫) গোয়ালঘরে
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় ওষুধ ও মদ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ)। ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে স্থাপিত চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে।
মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির সাত শিক্ষার্থী অসাধারণ সাফল্য দেখিয়েছে।
দিনেদিনে গরম ও রাতে শীতের তাপমাত্রার তারতম্যের কারণে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, সর্দি–কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। এতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
নিজ জন্মভূমিতে প্রতিমন্ত্রীর আবেগঘন প্রত্যাবর্তন
রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কুষ্টিয়ায় ফলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামীকে সমর্থন না করার অভিযোগ তুলে দুই গৃহবধূকে শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের বাবা বিএনপির সমর্থক হওয়ায় এ নির্যাতন চালানো হয়েছে বলে স্বজনদের দাবি।
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুত্বর আহত হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।