ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে জহুরা নামে এক গৃহবধূকে মৌখিকভাবে ‘তালাক’ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (আসন নং ১৬৯) আসনের ৮৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মঈনুল ইসলাম খান পেয়েছেন ৫৯ হাজার ৭১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন (ঘড়ি প্রতীক) পেয়েছেন ২৫ হা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে রুমিন ফারহানা ৯ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ৬ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন।
শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনে ১১৭টি কেন্দ্রের ৮৫টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। তবে এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ব্যতীত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৪ শতাংশ রাজশাহী-১ আসনে। আর সবচেয়ে কম ভোট পড়েছে ৬১ শতাংশ রাজশাহী-২ আসনে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সন্তান প্রসব করেছেন মোছা. আম্বিয়া খাতুন নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রসূতি আম্বিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
নোয়াখালী-৬ আসনের প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলির প্রার্থী হান্নান মাসউদ এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাওয়া ৯টি কেন্দ্রের ফলাফলে তিনি ৬ হাজার ৬৪১ ভোট অর্জন করেছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৩ হাজার ৬৮৪ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ৩১টির ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। ৩১ কেন্দ্রে তিনি ৩৫ হাজার ৯৫০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদেরকে পিছনে ফেলেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি ৮ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, ‘ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হবো।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ৮ কেন্দ্রের ফলাফল তিনি ৬ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৮ ভোট।
ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনের ১৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রের মধ্যে ১৬টিতে ধানের শীষ প্রতীক সর্বোচ্চ ভোট পেয়েছে। বাকি ৩টি কেন্দ্রে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলী।
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রের গোপন কক্ষে তিনজন ব্যক্তির একসঙ্গে অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় অসচেতনতার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার অতিথা চাকমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাবনার চাটমোহরে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করা এবং ভোটকেন্দ্রে জামায়াত নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেওয়ায় দুইজন প্রিজাইডিং অফিসার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে এবং একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় একজন আনসার সদস্যকে ভোটকেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।